পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোরের কেশবপুরে যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ২৬) সকালে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পাবলিক ময়দানে সকাল ৮:০০ ঘটিকার সময় দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।উপজেলা পাবলিক ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেন, অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন এবং কেশবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম।
পতাকা উত্তোলনের পর শান্তির প্রতীক কবুতর অবমুক্ত, আকাশে রঙ-বেরঙের বেলুন ও ফেস্টুন ব্যানার উড্ডয়ন করে দিবসের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন, অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন, প্রধান অতিথি যশোর-৬ কেশবপুরের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক মোক্তার আলী এবং বিশেষ অতিথি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।প্যারেড অধিনায়ক কেশবপুর থানার উপ-পুলিশ পরিদর্শক তুহিন হোসেন-এর নেতৃত্বে পুলিশ বাহিনী, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সরকারী-আধা সরকারী স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক মনোজ্ঞ কুচকাওয়াজ অংশগ্রহণ করেন। ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গণহত্যার শিকার সকল শহিদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে পাঠ করেন, জামে মসজিদের পেস ইমাম মাওলানা আবুল কালাম আজাদ, পবিত্র গীতা থেকে পাঠ করেন, পুরোহিত ও শিক্ষক বাসুদেব সেনগুপ্ত ও বাইবেল থেকে পাঠ করেন, জেমস অমল বৈদ্য। বিকেলে ছিলো, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ফুটবল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিঃ দায়িত্ব) বিমল কুমার কুন্ডু ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।