পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোর, কেশবপুরে প্রবীণ রাজনৈতিক নেতা, পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস-এর বাড়ির সীমানার প্রাচীর টপকিয়ে ভিতরে প্রবেশ করে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা হুমকি-ধামকি প্রদানের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৭ ফেব্রয়ারী-২৬) রাত আনুমানিক ৮:৪৫ মিনিটের দিকে পৌর শহরের আলতাপোলে তার নিজ বাড়িতে ওই ঘটনাটি ঘটেছে। ঘটনার সময় আব্দুস সামাদ বিশ্বাস তারাবি নামাজ আদায়ে মসজিদে ছিলেন। পরে বাসায় ফিরে বিষয়টি জানতে পেরে তিনি থানায় যোগাযোগ করেন। কেশবপুর থানার ওসি তাকে সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেন বলে জানা গেছে।
তবে, এই প্রবীণ রাজনীতিবিদ আব্দুস সামাদ বিশ্বাসের বাড়িতে এমন নেক্কারজনক ঘটনার তীব্র নিদ্রা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের সনাক্তপূর্বক গ্রেফতারের জোরালো দাবি জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে বিএনপি’র কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সন্পাদক অমলেন্দু দাস অপুসহ বিএনপির নেত্রীবৃন্দরা শনিবার কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব সামাদ বিশ্বাসের বাড়িতে যেয়ে খোঁজখবর নেন। প্রবীণ রাজনীতিবিদ জানান, “আমার রাজনৈতিক জীবনে এই প্রথম ঘটনা।”
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।