1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে আন্তর্জাতিক অহিংস দিবস-২৪ উপলক্ষ্যে মানববন্ধন - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২০ জনকে আটক করেছে নৌবাহিনী বাগেরহাটের খান জাহান আলী মাজারে কুমিরে নেওয়া শিশুর দাফন সম্পন্ন

কেশবপুরে আন্তর্জাতিক অহিংস দিবস-২৪ উপলক্ষ্যে মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৩১৩ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || “সহিংসতাকে না বলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুরে আন্তর্জাতিক অহিংস দিবস-২৪ উপলক্ষ্যে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের এমআইপিস প্রকল্পের কেশবপুর উপজেলার পিএফজি ও ওয়াইপিএজি এর মাধ্যমে ‘মানববন্ধন’ এর আয়োজন করা হয়।

বুধবার (০২ অক্টোবর-২৪) সকাল ১১ টায় দেশব্যাপী আন্তর্জাতিক অহিংস দিবস ২০২৪ উপলক্ষ্যে মানববন্ধনের অংশ হিসেবে কেশবপুরের গাজির মোড়স্ত যশোর-টু-চুকনগর সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য উপস্থাপন করেন, কেশবপুর পিএফজির কোঅর্ডিনেটর, রম্য উপস্থাপক কবি ও নাট্যকার মুনছুর আজাদ, সহ-সমন্বয়কারী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন, ন্যাশনাল প্রেস সোসাইটি ও মানবাধিকার সংগঠনের কেশবপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শামিম আক্তার মুকুল, পিস এ্যাম্বাসেডর সুপ্রভাত কুমার বসু, পিএফজির সদস্য ও দলিত সম্প্রদায়ের প্রতিনিধি উজ্জল দাস, স্থানীয় এনজিও আস্থার পরিচালক উত্তম কুমার সাহা, পিএফজির সদস্য আব্দুল গাফফার প্রমূখ।
এছাড়া উপস্থিত ছিলেন, ওয়াইপিএজির কোঅর্ডিনেটর মোঃ হাসিব হোসেন, সদস্য আসলাম, বসুন্তিয়া উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুর রহিম-সহ অন্যান্য রাজনৈতিক ও সুশিল সমাজের সদস্যবৃন্দ, এছাড়া সুজন, পিএফজির সদস্য এবং দলমত নির্বিশেষে অন্যান্য জনসাধারনগণ সতস্ফুর্তভাবে মানববন্ধনে অংশগ্রহন করেন।

বক্তারা বলেন, সংঘাত নয়-ঐক্যের বাংলাদেশ গড়ি। সহিংসতা বন্ধ করি, সম্প্রীতির বাংলাদেশ গড়ি। অহিংস নীতি গ্রহণ করি, শান্তি সম্প্রীতির বিশ্ব গড়ি। হিংসা বিদ্বেষ ত্যাগ করি-সামাজিক সম্প্রীতি গড়ে তুলি। সন্ত্রাস ও সহিংসতা বন্ধ করি, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি। গণতান্ত্রিক চেতনা লালন করি, শান্তি-সম্প্রীতির দেশ গড়ি। দুর্বৃত্তায়িত রাজনীতি নয়-শান্তি প্রতিষ্ঠায় চাই আদর্শবাদী রাজনীতি। সন্ত্রাস, সহিংসতাকে না বলি, সম্প্রীতির বাংলাদেশ গড়ি। এটিই হলো আজকের দিনের অঙ্গির এবং আন্তর্জাতিক অহিংস দিবসের স্লোগানকে সামনে রেখে সকল প্রকার হিংসা বিদ্বেস পরিত্যাগ করে কেশবপুরের সক্রিয় জনগনকে সাথে নিয়ে সহিংসতাকে প্রতিরোধ করার বিষয়ে পদক্ষেপ নিতে কার্যক্রম হাতে নেওয়া হবে বলে মত প্রকাশ করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।