পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুরের মঙ্গলকোট ব্লাড ব্যাংকের পক্ষ থেকে গরীব অসহায় ৩৫টি পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ-২৬) ২০ রমজান ভোর বেলায় প্রতিবছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসেবে ৩৫টি পরিবারের বাড়ির মালিকের হাতে তুলে দেন মঙ্গলকোট ব্লাড ব্যাংক নেতৃবৃন্দরা। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলো-চাউল ৫ কেজি, ডাউল ১ কেজি, সোয়াবিন তেল ২ লিটার, চিনি, লাচ্চা, লবন ও সাবান।
এই সময় উপস্থিত ছিলেন, মঙ্গলকোট ব্লাড ব্যাংকের মোঃ ইউনুস আলী, মেহেফুজ আলম কাজল, ওসমান গণি, রাব্বি, সাব্বির, হাসিব, ফাহিম, সাকিবসহ অন্যান্য সদস্যবৃন্দ।
প্রকাশ, জন্ম থেকে এই প্রতিষ্ঠানটি মুমূর্ষ রোগীর রক্তদান, শীতবস্ত্র বিতরণ, ঈদ উপহার বিতরণসহ নিরলসভাবে মানব সেবামূলক কাজ করে চলেছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।