পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোরের কেশবপুরে চারুপীঠ একাডেমির উদ্যোগে জাকজমকপূর্ণভাবে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারী-২৬) সকালে চারুপীঠ একাডেমির কার্যালয়ে পূজারম্ভ, হাতেখড়ি, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সরস্বতী পূজা সম্পন্ন হয়। চারুপীঠ একাডেমির সরস্বতী পূজা উদযাপন কমিটির আহবায়ক স্বর্ণা অধিকারী ও সদস্য সচিব গোধূলী সেনের নেতৃত্বে এ পূজা অনুষ্ঠিত হয়৷ পূজায় পুরোহিত ছিলেন, শিক্ষক অজিত মুখার্জি। চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে’র পরিচালনায় এ সময় জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, চারুপীঠের সভাপতি সহকারি অধ্যাপক তাপস মজুমদার-সহ চারুপীঠ শিক্ষার্থী, প্রশিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
কেশবপুর উপজেলার কেশবপুর সদর ইউনিয়ন, পৌরসভা, মঙ্গলকোট, বিদ্যানন্দকাটি ইউনিয়ন-সহ বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন মন্দিরে, বাসাবাড়ীতে, শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণভাবে সরস্বতী পূজা অনু্ষ্ঠিত হয়েছে। বাণী অর্চনা, বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা শুক্রবার দিনভর অনু্ষ্ঠিত হয়েছে। ধর্ম বিশ্বাসীদর অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা।
মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে সনাতন ধর্ম বিশ্বাসীদের ঘরে ঘরে পুজিত হন দেবী সরস্বতী।কেশবপুরে চারুপীঠ একাডেমিতে শ্রী শ্রী সরস্বতী পূজার পূরোহিত অজিত মুখার্জি জানান, সনাতন ধর্মাবলম্বীদের মতে- সত্য, ন্যায় ও জ্ঞানলোকের প্রতিক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠার্থী। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে “সরস্বতী মহাভাগে বিদ্যা কমললোচনে/ বিশ্বরুপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমোস্তুতে”। এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য প্রনতি জানান ভক্তরা।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।