1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কালোবাজারিদের সিন্ডিকেটে অস্থির তেলের বাজার, প্রশাসনের কঠোর অভিযান - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের এস. এম. সারাফাত হোসেনকে সংবর্ধনা স্মারক প্রদান মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ কেশবপুরে ৮ মাদককারবারি গ্রেফতারঃ ৫ জনের কারাদণ্ড কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কালোবাজারিদের সিন্ডিকেটে অস্থির তেলের বাজার, প্রশাসনের কঠোর অভিযান

  • প্রকাশিত : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১১৫ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।  খুলনা মহানগরীর লবণচরা থানাধীন জিরো পয়েন্ট এলাকায় মিথ্যা তথ্য দিয়ে জ্বালানি তেল সংগ্রহের অভিযোগে এক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত মেসার্স শিকদার ফিলিং স্টেশন অ্যান্ড সিএনজি পাম্পে এ অভিযান পরিচালিত হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা খুলনা মেট্রো কার্যালয়ের তথ্যের ভিত্তিতে মেসার্স গালিব অয়েল এর স্বত্বাধিকারী মোঃ আব্দুল জব্বার (পিতা: মৃত আবুল কালা মিয়া), সাং-৯/২ শের-ই বাংলা রোড, ময়লাপোতা, খুলনাকে আটক করা হয়। তিনি জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতন বিদ্যালয়ের নামে মিথ্যা তথ্য প্রদান করে পাম্প থেকে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করছিলেন।

তদন্তে জানা যায়, তিনি নিয়মিত বিভিন্ন ফিলিং স্টেশনে মিথ্যা পরিচয় ব্যবহার করে জ্বালানি তেল সংগ্রহ করে তা নিজ দোকানে বেশি দামে বিক্রি করতেন।পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খুলনার বটিয়াঘাটা উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শোয়েব শাত-ঈল ইভানের নেতৃত্বে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যক্তি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে মুচলেকা প্রদান করেন এবং তাৎক্ষণিকভাবে নগদ জরিমানার অর্থ পরিশোধ করেন।

এর আগের দিন, শুক্রবার (৩ এপ্রিল) রাতে একই থানার রূপসা ব্রিজ সংলগ্ন এলাকায় অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির দায়ে “মাই ম্যাক্সসিস” এর স্বত্বাধিকারী মোছাঃ রেশমা বেগমকে ভ্রাম্যমাণ আদালত ৩ হাজার টাকা জরিমানা করে। এনএসআই, খুলনা মেট্রো শাখার তথ্যের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে প্রমাণিত হয় যে, তিনি প্রতি লিটার অকটেন ২১০ টাকা দরে বিক্রি করছিলেন। তদন্তে আরও উঠে আসে, তার স্বামী শরিফুল ইসলাম বিভিন্ন ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ করে অতিরিক্ত মূল্যে বিক্রিতে জড়িত ছিলেন।

প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং কালোবাজারি, মিথ্যা তথ্য প্রদান ও অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।