মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।। খুলনার কয়রায় গরু বোঝাই নছিমন উল্টে মিজানুর রহমান নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত মিজানুর রহমান উপজেলার আমাদী ইউনিয়নের খিরোল গ্রামের মাওলানা সামছুর রহমানের ছেলে।
এ সময় তার ছেলে আব্দুল্যাহ (৭) সহ আরও ২ জন আহত হয়েছে তারা হলেন একই গ্রামের আতিয়ার রহমান ঢালী (৪৭) ও আবুল সানা (৬০) বর্তমানে তারা জায়গীর মহল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় ও প্রশাসন সুত্রে জানা গেছে, ২৬ মে (মঙ্গলবার) আনুমানিক বেলা ২ টার দিকে মিজানুর রহমান গরু বোঝাই নছিমন নিয়ে বাগালী জেআইবি ক্লাব মাঠে গরুর হাটে যাওয়ার সময় ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছলে নছিমন উল্টে যায়।
এসময় তিনি ঘটনাস্থলে মারা যান। কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।