1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
এনসিপি নেতা গুলিবিদ্ধ, সেই তন্বীসহ ৮ জনকে আসামি করে মামলা - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন

এনসিপি নেতা গুলিবিদ্ধ, সেই তন্বীসহ ৮ জনকে আসামি করে মামলা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলির ঘটনায় মোসা. তনিমা তন্বীসহ অজ্ঞাত ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে আহত মোতালেব শিকদারের স্ত্রী রহিমা আক্তার ফাহিমা বাদী হয়ে এই মামলা করেন।

খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, মোতালেবকে গুলির ঘটনায় তন্বীসহ ৮৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মোতালেবের স্ত্রী বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। তন্বীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া তন্বী অসুস্থ বোধ করায় আজ বিকেলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এনসিপি নেতা মোতালেবের ওপর গুলিবর্ষণের ঘটনার পর থেকে আমরা মাঠে কাজ করছি। এ ঘটনায় ওই বাড়ির বরাদ্দ থাকা তন্বীকে আমরা আইনের আওতায় এনেছি। জিজ্ঞাসাবাদ করেছি।

তিনি বলেন, ঘটনার আগের রাতে ৩ জন সেখানে ছিল। ঘটনার দিন ভোরে ৭/৮ জন সন্ত্রাসী এসে মোতালেবকে জিম্মি করে। তাকে মারধর করে, হাত-পা বাঁধে এবং তার কাছ থেকে টাকা দাবি করে। এটা আমরা জানতে পেরেছি।

বাদীর দেওয়া তথ্যমতে, সন্ত্রাসীরা মোতালেবের কাছে বলে তোমার কাছে ১০ হাজার পিস ইয়াবা আছে এবং তাকে ভয় দেখানোর জন্য তারা গুলি করে। গুলির পর ঘটনাস্থল ত্যাগ করে। পরে মোতালেবের সঙ্গে আরিফ নামে এক ব্যক্তি ছিল তাকে হাসপাতালে নিয়ে যায়। যেসব সন্ত্রাসীরা গুলি করেছে এবং যারা তার কাছে টাকা চেয়েছিল, স্বল্প সময়ের মধ্যে আমরা তাদের গ্রেপ্তার করবো।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।