নিউজ ডেক্স ।। সাতক্ষীরার আশাশুনি উপজেলার লস্করী খাজরা গ্রামের হতদরিদ্র নুরুজ্জামান মোড়লের নবজাতক সন্তান বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছে। জন্মের মাত্র দুই দিন পর থেকেই শিশুটি গুরুতর শারীরিক জটিলতায় ভুগছে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রতিবেশীদের কাছ থেকে অর্থ সহায়তা নিয়ে সিজারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। জন্মগত সমস্যার কারণে প্রথমে সাতক্ষীরায় চিকিৎসা দেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের চতুর্থ তলার আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।
কর্তব্যরত চিকিৎসক জরুরি অপারেশনের পরামর্শ দিয়েছেন। তবে দিনমজুর পরিবারের পক্ষে ব্যয়বহুল এই চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। পরিবারটি চরম আর্থিক সংকটে রয়েছে; নিত্যদিনের সংসার চালাতেই হিমশিম খেতে হয়।
শিশুটির পরিবার সমাজের হৃদয়বান ও বিত্তবান মানুষের কাছে সহায়তার আবেদন জানিয়েছে। তাদের বিশ্বাস, সবার সামান্য সহযোগিতায় বাঁচতে পারে ছোট্ট এই প্রাণটি।
সাহায্য পাঠানোর ঠিকানা:
নুরুজ্জামান মোড়ল (শিশুর বাবা)
হাবিবুর রহমান মোড়ল (শিশুর দাদা)
গ্রাম: লস্করী খাজরা, নাকনা, আশাশুনি, সাতক্ষীরা
বিকাশ/নগদ: ০১৯১৭৪৯৩৫৯৮
মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলে একটি নিষ্পাপ শিশুর জীবন বাঁচানো সম্ভব হতে পারে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।