1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আজিজুল বারী হেলালের নির্বাচনী ইশতেহার ঘোষণা, খুলনা-৪ কে আদর্শ আসনে রূপান্তরের অঙ্গীকার - Khulnar Khabor
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা

আজিজুল বারী হেলালের নির্বাচনী ইশতেহার ঘোষণা, খুলনা-৪ কে আদর্শ আসনে রূপান্তরের অঙ্গীকার

  • প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২১৫ বার শেয়ার হয়েছে

সাগর কুমার বাড়ই , খুলনা।।খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ ২৪ শে জানুয়ারি ( শনিবার ) সকালে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নে তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ইশতেহার পাঠকালে তিনি বলেন, সমৃদ্ধ ও নিরাপদ খুলনা-৪ গড়ার অঙ্গীকার নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। নদী ও প্রকৃতি বেষ্টিত আমাদের প্রিয় রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন সম্প্রদায় ও সাধারণ মানুষের বসভূমি। এ সকল লক্ষ্যকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লোকস্মৃতি বিজড়িত দিঘলিয়া উপজেলা, কবি কৃষ্ণচন্দ্র মজুমদার, নাট্যকার শচীনন্দ্রনাথ সেন গুপ্ত, কণ্ঠশিল্পী যুথিকা রায়, ব্রিটিশ বিরোধী বিপ্লবী সেনানী রসিক লাল দাস, প্রদ্যুল-চন্দ্রসেন, শহীদ অতুল সেন, শহীদ অনুজা চরণ দাস প্রমুখ খ্যাতিমান ব্যক্তিত্বের জন্মভূমি এই দিঘলিয়া উপজেলাকে আদর্শ উপজেলায় রূপান্তর করাই হবে আমার মূল উদ্দেশ্য।
খুলনা-৪ আসন তথা রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলাগুলোকে আদর্শ উপজেলায় রূপান্তর করাই আমার মূল উদ্দেশ্য।

তিনি জানান,তাঁর নির্বাচনী ইশতেহারে মোট ৭৪টি উন্নয়ন ও জনকল্যাণমূলক অঙ্গীকার অন্তর্ভুক্ত করা হয়েছে। ইশতেহারে ভৈরব নদীর উপর দ্বিতীয় সেতু নির্মাণ করে খুলনা শহরের সঙ্গে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার সরাসরি যোগাযোগ স্থাপন, অসমাপ্ত নগরঘাট ও রেলিগেট সেতু নির্মাণ কাজ সম্পন্ন, আতাই ও ভৈরব নদীর ভাঙন রোধ ও টেকসই বাঁধ নির্মাণ, পরিত্যক্ত পাট গোডাউনে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন, জলাবদ্ধ জমির পানি নিষ্কাশনের মাধ্যমে চাষযোগ্য করা, দেউলা খেয়াঘাট সংস্কার, আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রি কলেজ সরকারি করণ, খেলার মাঠ সংস্কার ও যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা, স্টার জুট মিল চালুকরণ, তেরখাদার ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপন, ভট্টাচার্য খেয়াঘাটে ফেরি ব্যবস্থা, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, হাজীগড়াম মিনি স্টেডিয়াম আধুনিকীকরণ, কবি কৃষ্ণচন্দ্র ইনস্টিটিউটকে সংস্কৃতি মন্ত্রণালয়ের তালিকাভুক্তকরণ, নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে কর্মসংস্থান সৃষ্টি এবং ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি নিশ্চিত করার অঙ্গীকার করা হয়।
এছাড়াও কৃষকদের জন্য বিনামূল্যে বীজ-সার ও কীটনাশক, তেরখাদায় মিনি স্টেডিয়াম ও ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, পর্যাপ্ত পাকা ড্রেন নির্মাণ, নারীর উন্নয়নে শিক্ষা ও কর্মসংস্থান, দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তর, চাঁদা-মাদক-সন্ত্রাসমুক্ত এলাকা গঠন, নন্দনপুর-রহিমনগর এলাকায় স্থায়ী সেতু নির্মাণ, রূপসায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন ও প্রতিটি ঘরে সুপেয় পানি সরবরাহ, রূপসা ফেরিঘাট টোলমুক্ত করা এবং আধুনিক বাসস্ট্যান্ড ও যানবাহন স্ট্যান্ড নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়।
ইশতেহারে আরও উল্লেখ করা হয় সেনের বাজার ও পূর্ব রূপসা এলাকায় আধুনিক শপিংমল নির্মাণ, পালেহাট বাজার আধুনিকায়ন, রূপসায় ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও মিনি স্টেডিয়াম নির্মাণ, সকল বন্ধ খাল পুনঃখনন, আঠারোবাঁকি নদী পুনঃখনন, সুইচগেট নির্মাণ, নদীভাঙন এলাকায় টেকসই বাঁধ, কেন্দ্রীয় মসজিদ ও কেন্দ্রীয় মন্দির নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে সরকারি করণ, রূপসায় ইপিজেড স্থাপন এবং আইটি ও ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার স্থাপনের কথা।

তরুণদের জন্য গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ, ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল লার্নিং সেন্টার, মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর ন্যায়পরায়ণতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা, তেরখাদার জলাবদ্ধতা নিরসনে খাল-নদী খনন, পানের বরজ ও মৎস্য চাষ উন্নয়ন, অর্থনৈতিক জোন ঘোষণা, দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ প্লান্ট, পর্যটন কেন্দ্র ও শিশু পার্ক, তেরখাদা পৌরসভায় উন্নীতকরণ, স্বাস্থ্য কমপ্লেক্স ১৫০ শয্যায় উন্নীতকরণ এবং অ্যাম্বুলেন্স সুবিধা বৃদ্ধির অঙ্গীকার করা হয়।
এছাড়া কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, দুর্নীতিমুক্ত তেরখাদা গঠন, সড়ক ৪ লেনে উন্নীতকরণ, ব্রিজ নির্মাণ, সৌর প্যানেল স্থাপন, যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর, ইভটিজিং-বাল্যবিবাহ-মাদক দমনে জিরো টলারেন্স, শিক্ষার মানোন্নয়ন, আবাসন ব্যবস্থা, হাট-বাজার আধুনিকায়ন, ছিন্নমূল ও অসহায়দের আবাসন, গুচ্ছগ্রাম সম্প্রসারণ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, কেন্দ্রীয় গ্রন্থাগার, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ, উদ্যোক্তাদের সহজ ঋণ, সাইক্লোন সেন্টার নির্মাণ, যানবাহনের স্বতন্ত্র স্ট্যান্ড স্থাপন এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধসহ মোট ৭৪টি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য রবিউল ইসলাম রবি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশিদ, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, তেরখাদা বিএনপির আহবায়ক চৌধুরী কাউসার আলী, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য আছাফুর রহমান, এম এ সালাম, আনিসুর রহমান, আরিফুর রহমান আরিফ, খুলনা কৃষকদলের মোঃ আবু সাঈদ, জেলা যুবদল নেতা গোলাম মোস্তফা তুহিন, জেলা উলামা দলের আহবায়ক মাওলানা ফারুক আহমেদ, বিএনপি নেতা শেখ আবু সাঈদ, মিকাইল বিশ্বাস, সমাজসেবক আলহাজ্ব জাকির হোসেন জমাদ্দার, শরীফ নাঈমুল ইসলাম ও শারমিন আক্তার আঁখিসহ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।