1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
১৭ বছর পর মামলা, যুবদল নেতার অভিযোগে সাবেক চেয়ারম্যান-ওসিসহ ১২ জন আসামী - Khulnar Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা দিঘলিয়ার গাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মো. ফারুক হোসেনের নির্বাচনী ইশতেহার ঘোষণা দিঘলিয়ার গাজিরহাট ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. বিল্লাল মোল্লার নির্বাচনী ইশতেহার ঘোষণা খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন আজ_ওস্তাদ_আব্দুল_মালেক_চিশতীর_৭ম_মৃত্যুবার্ষিকী। তীব্র গরমে স্বস্তির ছোঁয়া, খুলনায় রেড ক্রিসেন্টের পানি-ছাতা বিতরণ বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর রামপালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ব্যাপক আয়োজন দোকানপাট খোলা রাখার সময় বাড়াল সরকার গাজিরহাটে বীর মুক্তিযোদ্ধা কালিপদ বিশ্বাসের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা নড়াইলে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু, এলাকায় শোকের ছায়া লোহাগড়ায় কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দীপ্ত টিভির নড়াইল প্রতিনিধির স্ত্রী স্বাস্থ্যকর্মী নিহত দিঘলিয়ায় সড়কের দুই পাশে অবৈধ দখল জনদুর্ভোগ চরমে কেশবপুরে দুর্নীতি প্রতিরোধ ও দুর্নীতি নির্মূলে করনীয় বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ভূমি সেবায় অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে গাবুরা ভূমি অফিস সংবাদ সম্মেলনে জমি দখল ও হরিন টানা থানা ওসি ও ড্রাইভারের   সহযোগিতার অভিযোগ, তদন্ত দাবি ডুমুরিয়ায় দলিত প্রাউড প্রকল্পের আয়োজনে গর্ববতী ‘মা’দের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে শোভনা কমিউনিটি ক্লিনিক ও কমিউনিটি কর্তৃক স্কোরকার্ড মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত আন্তঃ আলোচনা সভা অনুষ্ঠিত অসুস্থ বিএনপির প্রবীণ নেতা এনামুল শেখকে দেখতে হাসপাতালে খায়রুল ইসলাম খান জনি সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ আটক

১৭ বছর পর মামলা, যুবদল নেতার অভিযোগে সাবেক চেয়ারম্যান-ওসিসহ ১২ জন আসামী

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২০৫ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে যুবদল নেতাকে তুলে নিয়ে মারধর ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাবেক ওসিসহ ১২ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। ঘটনার ১৭ বছর পর মামলাটি করেছেন শার্শা উপজেলা যুবদলের তৎকালীন দপ্তর সম্পাদক, ইউপি সদস্য এবং বর্তমান উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।

আসামিরা হলেন, সাবেক শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবীর উদ্দিন তোতা, শার্শা উপজেলা কৃষকদলের সভাপতি রফিকুল ইসলাম, শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, তৎকালীন শার্শা থানার ওসি এস. এম. বদরুল আলম, সাবেক এসআই আব্দুস সালাম, এসআই রকিবুজ্জামান, এসআই ইকবাল আহমেদ, এএসআই আজাদ হাওলাদার, কনস্টেবল সুলতান আলম, রিয়াজুল ইসলাম, এরশাদুল হক ও আবুল কালাম।মামলার অভিযোগ, মিন্টু যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের বাসিন্দা। ২০০৮ সালের ১৬ জুন রাত ৮টার দিকে শ্যামলাগাছি গ্রামে চাচা আব্দুল মালেকের বাড়ি থেকে তৎকালীন শার্শা থানার এসআই আব্দুস সালাম, এসআই রকিবুজ্জামান, এসআই ইকবাল আহমেদ, এবং তৎকালীন যশোর শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কবীর উদ্দিন তোতা, রফিকুল ইসলাম ও নজরুল ইসলাম তাকে থানায় নিয়ে যান। থানায় নেওয়ার পরপরই তার হাত-পা বেঁধে আসামিরা মারধর শুরু করেন।

মারধরের একপর্যায়ে ওসি এস. এম. বদরুল ইলম ও রকিবুজ্জামান তার কাছে ১০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ক্রসফায়ারে দেওয়া হবে’ বলে হুমকি দেওয়া হয়। ওই সময় স্বজনদের কাছ থেকে টাকা আনার জন্য তাকে বেদম মারধর করা হয়। এরই মধ্যে ওসি তার দুই চোখ বেঁধে, দুই হাত পেছনে নিয়ে হ্যান্ডকাফ পরিয়ে দেন এবং পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত পানির বোতল, রুল ও আগ্নেয়াস্ত্রের কাঠের বাট দিয়ে বেদম প্রহার করেন। অভিযোগে আরও বলা হয়েছে, খবর পেয়ে বাদীর চাচাতো ভাই আব্দুস সালাম ৫ লাখ টাকা এনে ওসিকে দেন।

কিন্তু বাকি টাকার জন্য তাকে ছেড়ে না দিয়ে আওয়ামী লীগের ওই তিন নেতার সরবরাহকৃত একটি শাটার গান ও দুই রাউন্ড রাইফেলের গুলি দিয়ে আদালতে চালান দেওয়া হয়। এই মারধরের কারণে তাকে দেশের ভেতরে ছাড়াও ভারতে চিকিৎসা নিতে হয়। সন্তানের এই অবস্থায় তার মা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

দীর্ঘদিন চিকিৎসা, এলাকা ছাড়া জীবন ও দেশের পরিস্থিতি অনুকূলে না থাকায় মামলা করতে দেরি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।