1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় পাট অফিসারের অফিসে অনুপস্থিতি: সেবা বঞ্চিত হাজারো পাট চাষী - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক

লোহাগড়ায় পাট অফিসারের অফিসে অনুপস্থিতি: সেবা বঞ্চিত হাজারো পাট চাষী

  • প্রকাশিত : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৩৪১ বার শেয়ার হয়েছে

মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলার পাট অফিসের কর্মকর্তা শিমুল সরকার নিয়মিত অফিস না করায় উপজেলার ৬ শতাধিক পাট চাষী মারাত্মক সমস্যায় পড়েছেন। পাট চাষীরা সঠিক সময়ে সেবা ও পরামর্শ না পাওয়ায় তাদের ফসল চাষে নানা ধরনের জটিলতার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে,পাটের গুণগত মান উন্নত করার জন্য প্রয়োজনীয় পরামর্শ এবং ভর্তুকি সংক্রান্ত সহযোগিতা না পাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

স্থানীয় পাট চাষীদের অভিযোগ,লোহাগড়া উপজেলার পাট অফিসার শিমুল সরকার দীর্ঘদিন ধরে নিয়মিত অফিস করছেন না। তিনি অফিসে উপস্থিত না থাকায় চাষীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পাটের চাষাবাদের মৌসুমে সঠিক সময়ে প্রয়োজনীয় সার,বীজ,ওষুধ এবং কারিগরি সহায়তা না পাওয়ায় চাষীরা ক্ষতির মুখে পড়ছেন। অনেক চাষী অভিযোগ করেছেন, পাট অফিসের কর্মকর্তার এই উদাসীনতা এবং দায়িত্বহীন আচরণ তাদের ফসলের উৎপাদন কমিয়ে দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে, লোহাগড়া উপজেলার এক পাট চাষী বলেন, “শিমুল স্যার অফিসে না থাকার কারণে আমরা অনেক সমস্যায় আছি। পাটের ভালো বীজ এবং সার পাওয়া যাচ্ছে না। আমাদেরকে পাট চাষের সঠিক পরামর্শও দেওয়া হচ্ছে না। অফিসে গেলে দেখা যায়, দরজা বন্ধ। আমরা কার কাছে যাব, বুঝতে পারছি না।”

লাহুড়িয়া গ্রামের পাট চাষী তবিবর রহমান জানান, “আমরা পাটের ফলন ভালো করতে চাই, কিন্তু পাট অফিস থেকে সঠিক সহযোগিতা না পাওয়ায় আমাদের আশা পূরণ হচ্ছে না। যদি শিমুল স্যার নিয়মিত অফিস করতেন, তাহলে হয়তো আমরা আরও পাটের ভালো ফলন পেতাম।”

এ বিষয়ে পাট অফিসার শিমুল সরকারের সাথে কথা হলে তিনি বলেন, আমার এখানে জনবল কম আমি সহ আমার সহকারী একজন রয়েছে কিন্তু আমরা নিয়মিত অফিস করি। এবং পাট চাষীদের নিয়মিত পরামর্শ দিয়ে থাকি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, অনিয়মিত অফিস করা গুরুতর একটি সমস্যা। বিষয়টি আপনাদের মাধ্যমে জানলাম এবং এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তবে,স্থানীয় চাষীদের মতে,এমন আশ্বাস তারা আগেও পেয়েছেন,কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।