মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর শহরে নিউমার্কেট এলাকায় ঐশী (১৯), নামে এক তরুণীকে ছুরিকাঘাত করে আহত করার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) রাত ১০টার দিকে যশোর শহরের নিউ মার্কেট শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।আহত তরুণী ঐশী (১৯) শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার রায়হানের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত কারণে বিবাদের জেরে শফি (২৬) নামের এক ব্যক্তি তাকে চাকু দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনার পর পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং ভর্তি করেন। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।