1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে ১০টি চোরাই বাইসাইকেল ও মাদকসহ আটক ২ - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ

যশোরে ১০টি চোরাই বাইসাইকেল ও মাদকসহ আটক ২

  • প্রকাশিত : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৯৫ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের কোতয়ালী মডেল থানার বিশেষ অভিযানে ১০টি চোরাই বাইসাইকেল, গাঁজা ও একটি বার্মিজ ফোল্ডিং ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন প্রাপ্তবয়স্ক ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশুকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) রাত ১টা ৩৫ মিনিটের দিকে কোতয়ালী মডেল থানার এসআই (নিঃ) মো. আনিছুর রহমান খানের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের ষষ্টিতলা গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ১০টি চোরাই বাইসাইকেল, ২৪ পুরিয়া গাঁজা এবং একটি স্টিলের তৈরি ফোল্ডিং বার্মিজ ছুরি উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিক মো. বাপ্পি মোল্যা (৪২) এবং তার সঙ্গে থাকা ১৩ বছর বয়সী এক শিশুকে আটক করা হয়।আটক মো. বাপ্পি মোল্যা ষষ্টিতলা গ্রামের বাসিন্দা। তিনি মৃত খোকন মোল্যা ও মৃত সালমা বেগমের ছেলে।

তিনি সরকারি রেলওয়ে কোয়ার্টারের ভাড়াটিয়া হিসেবে পাখিপট্টি এলাকায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুটিকে শিশু সংশোধনাগারে পাঠানো হয়েছে এবং প্রাপ্তবয়স্ক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

যশোর কোতয়ালী মডেল থানা পুলিশ জানায়, এলাকায় চুরি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।