1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে শিশুকে ধর্ষণ পলাতক ট্রাকচালক ফিরোজ ঝিনাইদহ থেকে আটক - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের এস. এম. সারাফাত হোসেনকে সংবর্ধনা স্মারক প্রদান মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ কেশবপুরে ৮ মাদককারবারি গ্রেফতারঃ ৫ জনের কারাদণ্ড কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বাগেরহাটে আইনজীবী হত্যা মামলায় চার আসামি আটক

যশোরে শিশুকে ধর্ষণ পলাতক ট্রাকচালক ফিরোজ ঝিনাইদহ থেকে আটক

  • প্রকাশিত : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৭১ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর শহরের বিরামপুর এলাকায় নয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক ফিরোজকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার ১০ দিন পর শুক্রবার ঝিনাইদহ সদর উপজেলার সুরাট গ্রাম থেকে তাকে আটক করা হয়। যশোর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।গ্রেপ্তার হওয়া ফিরোজের বাড়ি বরিশাল জেলায়। তিনি বিরামপুর এলাকায় শ্বশুরবাড়িতে থেকে ট্রাক চালাতেন।পুলিশ জানায়, গত ২৯ এপ্রিল ঘটনার পর থেকেই ফিরোজ পলাতক ছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা ও তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) তানিম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ফিরোজের অবস্থান শনাক্ত করা হয়। শুক্রবার ঝিনাইদহের সুরাট গ্রামে তার খালার বাড়িতে অভিযান চালায় পুলিশ।

সেখান থেকে পালিয়ে পার্শ্ববর্তী একটি ধানখেতে কাজ করছিলেন তিনি। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল দুপুরে বিরামপুর সাইকেল হাট সংলগ্ন ভাটাপাড়া এলাকায় দুই ভাইয়ের সঙ্গে খেলা করছিল শিশুটি। অভিযুক্ত ফিরোজ কৌশলে তাকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং অভিযুক্ত ফিরোজ এলাকা ছেড়ে পালিয়ে যান।

অভিযোগ রয়েছে, ঘটনার পর স্থানীয় একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দিতে ভুক্তভোগী পরিবারটিকে মামলা না করার জন্য চাপ ও ভয়ভীতি প্রদর্শন করে। তবে যশোর কোতোয়ালী থানা পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত মামলাটি নথিভুক্ত করা হয়।যশোর কোতোয়ালি থানার পুলিশ জানায়, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে। ভুক্তভোগী শিশুটিকে বর্তমানে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।