মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে বিপুল পরিমাণ দেশীয় তৈরি মারাত্মক ধারালো অস্ত্রসহ মোঃ রাহাত হোসেন (৩০) নামের এক চিহ্নিত ছিনতাইকারী ও কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
যশোর কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর কলেজ রোড এলাকার হোসেন মোল্লার বাড়ির সামনের কাঁচা রাস্তা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাহাতের বিরুদ্ধে এর আগেও অস্ত্র ও ছিনতাইসহ ৪টি মামলা রয়েছে।ডিবি পুলিশ সূত্রে জানা গেছে,ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ সামিউল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ডিউটিতে ছিল। রাত ১০টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, যশোর শংকরপুর এলাকায় এক দুষ্কৃতকারী দেশীয় তৈরি ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে পথচারীদের আটকিয়ে ছিনতাই ও এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করার উদ্দেশ্যে ওত পেতে আছে।
এই সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের টিমটি রাত ১০টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় কাঁচা রাস্তার ওপর দাঁড়িয়ে থাকতে দেখে। এ সময় জ্যাকেট পরিহিত ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা চারদিক থেকে ঘেরাও করে মোঃ রাহাত হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হন।
পরে তার হেফাজত থেকে ০১টি দেশীয় বিশেষ কায়দায় তৈরি চাইনিজ কুড়াল, ০৩টি বার্মিজ চাকু, ০১টি হাসুয়া এবং দেশীয় কায়দায় চাইনিজ কুড়াল তৈরির কাজে ব্যবহৃত ০৪টি ধারালো লোহার পাত উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মোঃ রাহাত হোসেন যশোর কোতয়ালী থানার কাজীপাড়া এলাকার মোঃ জাকির হোসেন ও চম্পা বেগমের ছেলে।
সে দীর্ঘদিন যাবৎ এসব দেশীয় ধারালো অস্ত্র উঁচিয়ে ভয়ভীতি প্রদর্শন করে স্থানীয় এলাকাসহ যশোর শহরের বিভিন্ন স্থানে ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে পূর্বের আরও ৪টি অস্ত্র ও ছিনতাইয়ের মামলা রয়েছে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।