মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের রাজারহাট হাতিপোতা এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল হক (৬৫) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।যশোর কোতোয়ালী থানাধীন রাজারহাট হাতিপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হক মনিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামের মৃত মহিউদ্দিন সরদারের ছেলে। তিনি যশোর শহরের ঝুমঝুমপুর এলাকার একটি বিস্কুট কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। জানা যায়, আব্দুল হক সাইকেলযোগে বাড়ি থেকে যশোর শহরের দিকে যাচ্ছিলেন।
পথে রাজারহাট হাতিপোতা এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে পথচারী আশরাফুল ইসলাম তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।