1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে গভীর রাতে ককটেল হামলা আওয়ামী লীগের তিন কর্মীর বাড়িতে আতঙ্ক - Khulnar Khabor
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক

যশোরে গভীর রাতে ককটেল হামলা আওয়ামী লীগের তিন কর্মীর বাড়িতে আতঙ্ক

  • প্রকাশিত : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৯৮ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে এক রাতে আওয়ামী লীগের তিন সক্রিয় কর্মীর বাড়িতে ককটেল হামলার অভিযোগ উঠেছে। আজ বুধবার গভীর রাতে যশোর সদর উপজেলার সুজলপুর এবং হ্যাচারি পাড়ায় কয়েক মিনিটের ব্যবধানে দুর্বৃত্তরা পরপর এই হামলাগুলো চালায়।জানা গেছে, যশোর সদর উপজেলার সুজলপুর এবং হ্যাচারিপাড়ার বাসিন্দা কসাই নজরুল, শরীফ ও কসাই রফিক—এই তিনজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।স্থানীয়রা জানান, গভীর রাতে হ্যাচারিপাড়ায় কসাই রফিকের বাড়িতে প্রথমে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কয়েক মিনিটের ব্যবধানে একই কায়দায় হ্যাচারি পাড়ায় কসাই নজরুলের বাড়িতেও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

একই সময়ে তৃতীয় কর্মী শরীফের বাড়িতেও হামলার ঘটনা ঘটে।কসাই রফিকের ছেলে সুমন ইসলাম এ বিষয়ে বলেন,৭-৮ জন মোটরসাইকেলে এসেছিল। তাদের মুখ বাঁধা ছিল এবং অনেকে হেলমেট পরা ছিল। আতঙ্কে আমরা কাউকেই চিনতে পারিনি। আওয়ামী লীগ কর্মীদের বাড়িতে এই ধরনের হামলায় এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কারা এই হামলার সঙ্গে জড়িত, তা চিহ্নিত করে দ্রুত তাদের গ্রেপ্তার করার জন্য অভিযান চলছে।রাজনৈতিক অস্থিরতার জেরে এই হামলা হয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।