1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বাগেরহাটে দিন দুপুরে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে মাছ ছিনতাইয়ের অভিযোগ - Khulnar Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা দিঘলিয়ার গাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মো. ফারুক হোসেনের নির্বাচনী ইশতেহার ঘোষণা দিঘলিয়ার গাজিরহাট ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. বিল্লাল মোল্লার নির্বাচনী ইশতেহার ঘোষণা খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন আজ_ওস্তাদ_আব্দুল_মালেক_চিশতীর_৭ম_মৃত্যুবার্ষিকী। তীব্র গরমে স্বস্তির ছোঁয়া, খুলনায় রেড ক্রিসেন্টের পানি-ছাতা বিতরণ বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর রামপালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ব্যাপক আয়োজন দোকানপাট খোলা রাখার সময় বাড়াল সরকার গাজিরহাটে বীর মুক্তিযোদ্ধা কালিপদ বিশ্বাসের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা নড়াইলে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু, এলাকায় শোকের ছায়া লোহাগড়ায় কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দীপ্ত টিভির নড়াইল প্রতিনিধির স্ত্রী স্বাস্থ্যকর্মী নিহত দিঘলিয়ায় সড়কের দুই পাশে অবৈধ দখল জনদুর্ভোগ চরমে কেশবপুরে দুর্নীতি প্রতিরোধ ও দুর্নীতি নির্মূলে করনীয় বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ভূমি সেবায় অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে গাবুরা ভূমি অফিস সংবাদ সম্মেলনে জমি দখল ও হরিন টানা থানা ওসি ও ড্রাইভারের   সহযোগিতার অভিযোগ, তদন্ত দাবি ডুমুরিয়ায় দলিত প্রাউড প্রকল্পের আয়োজনে গর্ববতী ‘মা’দের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে শোভনা কমিউনিটি ক্লিনিক ও কমিউনিটি কর্তৃক স্কোরকার্ড মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত আন্তঃ আলোচনা সভা অনুষ্ঠিত অসুস্থ বিএনপির প্রবীণ নেতা এনামুল শেখকে দেখতে হাসপাতালে খায়রুল ইসলাম খান জনি সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ আটক

বাগেরহাটে দিন দুপুরে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে মাছ ছিনতাইয়ের অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১২১০ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট।।বাগেরহাটে দিন-দুপুরে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে মোঃ মামুন মল্লিক নামের এক ঘের মালিকের মাছ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (০১ নভেম্বর) ক্ষতিগ্রস্থ মাছ চাষী বাগেরহাট সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

ক্ষতিগ্রস্থ মাছ চাষী মোঃ মামুন মল্লিক রামপাল উপজেলার দক্ষিন সন্নাসী গ্রামের আফছার মল্লিকের ছেলে।মোঃ মামুন মল্লিক জানান, গেল বুধবার (২৯ অক্টোবর) সকালে তিনটি কাটা ড্রামে নিজ ঘেরের গলদা, রুই, কাতলা, চিত্রা, মিনারকার্প ও তেলাপিয়া মাছ, পাতারি মাছ ইজিবাইকে করে বিক্রির জন্য বারাকপুর বাজারে নিয়ে যাচ্ছিলেন।

পথিমধ্যে পি.সি.ডেমা এলাকার মল্লিক বাড়ির কিছুটা সামনে পাকা রাস্তার উপর পৌছাইলে পূর্ব শুত্রুতার জেরে মাদারদিয়া গ্রামের বেদার হাওলাদার, জুয়েল শেখ, মল্লিকেরবেড় গ্রামের ডালি, শাওন শেখ, রুবেল হাওলাদার, সাজারুল ইসলাম সাজু, সন্ন্যাসী গ্রামের রফিকুল ইসলাম রাকিব, শামিম হাসান পলক, গাউস হাওলাদার, সোহাগ হাওলাদারসহ আরও ৪-৫ তার দেশীয় অস্ত্র নিয়ে ইজিবাইকের গতিরোধ করে। শামিম হাসান পলকের হুকুমে সবাই মিলে ওই ব্যবসায়ীকে টেনে হিচড়ে গাড়ী থেকে নামাইয়া কিল, ঘুষি মারে এবং আমাকে খুন করিয়া লাশ গুম করিবার হুমকি প্রদান করে।

ভয়ে ইজি বাইক ও মাছ ফেলে রেখে অজ্ঞাতনামা পাশের এক বাড়িতে আশ্রয় গ্রহণ করেন মামুন মল্লিক। হামলাকারীরা তার ৫০ হাজার টাকার মাছ নিয়ে যায় বলে দাবি ওই ব্যবসায়ীর।

তিনি আরও জানান, পরে ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে মাছের খোঁজে বারাকপুরে এসে দেখেন হামলাকারীরা বারাকপুর সোনার বাংলা মৎস্য আড়তে ছিনিয়ে নেওয়া মাছ বিক্রি করার চেষ্টা করছেন।বিষয়টি বারাকপুর মাছ বাজার সভাপতি রফিকুল হাওলাদারকে জানান ওেই ব্যবসায়ী। তখন বাজারের সভাপতি মাছ বিক্রির ৩২ হাজার ৮৫০ টাকা সোনার বাংলা মৎস্য আড়তদারের নিকট গচ্ছিত রাখে।

এছাড়া স্থানীয় লোকজনদের মাধ্যমে তিনি জানেন যে, হামলাকারীরা মামুন মল্লিকের কিছু মাছ অন্যত্ কোথাও বিক্রি করেছে। হামলাকারীরা তাকে মারপিট করিয়া হাত, পা ভেঙ্গে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন এই ব্যবসায়ী।বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ-উল-হাসান বলেন, মাছ ছিনিয়ে নেওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। ছিনতাইয়ের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।