1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নড়াইলে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু, এলাকায় শোকের ছায়া - Khulnar Khabor
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয়ের মনোনীত সভাপতি সুমন-কে ফুলেল শুভেচ্ছা কয়রায় বিএনপি নেতাকে ফাঁসাতে মৎস্য ঘেরে আগুন দিয়ে বাসা পুড়িয়ে দেয়ার প্রতিবাদে ঘের মালিকের সংবাদ সম্মেলন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় মানব পাচার প্রতিরোধ প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা মহানগর ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালন বাগেরহাটে সাবেক নৌবাহিনীর কর্মকর্তা ও সংবাদকর্মীর ওপর হামলা কেশবপুর ও বাঘারপাড়া উপজেলা মিলে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত যশোরে প্রাইভেটকার-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ চালকসহ আহত পাঁচ ডুমুরিয়ায় আশ্রয়ন প্রকল্প পরিদর্শন: তিন দিনের মধ্যে মাটি সরানোর নির্দেশ মন্ত্রণালয়ের কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসায় সভাপতি পদ নিয়ে বর্তমান অবস্থা বহাল সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানব পাচার রোধ এবং উপকূলীয় জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দৃঢ় অবস্থানে কোস্ট গার্ড নিজস্ব অর্থায়নে নব্বইরশি বাসস্ট্যান্ডের বালুর রাস্তায় সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতা আসাদুজ্জামান মিলন যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত ‎গ্রেফতার হলো খুলনায় গৃহকর্মী নির্যাতনের পুলিশ দম্পতি সুন্দরবনে কুমিরের আক্রমণ, গেলো এক নারীর প্রাণ যশোর শার্শায় দুটি বিদেশী পিস্তল ও চারটি ম্যাগাজিনসহ গ্রেপ্তার খুলনা শিপইয়ার্ড লিমিটেড পরিদর্শন করলেন মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা পাইকগাছায় “ডিসিআর” পেতে জমি দখলের প্রচেষ্টায় ব্যর্থ জামায়াত নেতা নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হচ্ছে ০৫টি রিভারাইন পেট্রোল ভেসেল মোংলায় মেশিনে কাজ করার সময় এ শ্রমিকের হাত কেটে বিচ্ছিন্ন, এ ঘটনার নেপথ্যে কি? যশোরে দেশীয় অস্ত্রসহ চিহ্নিত ছিনতাইকারী ও সন্ত্রাসী রাহাত গ্রেফতার

নড়াইলে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৫৩ বার শেয়ার হয়েছে

মোঃ আলমগীর হোসেন, নড়াইল প্রতিনিধি।।নড়াইলে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আবু বক্কর (৫) এবং ওমর ফারুক (২) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।মৃত আবু বক্কর ও ওমর ফারুক ভাটিয়া গ্রামের মাজেদুল শেখের ছেলে।

এলাকাবাসী ও স্বজন সূত্রে জানা গেছে, সদর উপজেলার ভাটিয়া গ্রামে সকালে নিজ বাড়ির পাশে দুই ভাই খেলা করছিল। এসময় তাদের পরিবারের লোকজন যে যার কাজে ব্যস্ত ছিলেন। এরপর বেশ কিছু সময় ধরে তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুজির এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে আপন দুই ভাই আবু বক্কর ও ওমর ফারুককে পানিতে ভাসতে দেখে তাদের দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে যাওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নড়াইল সদর থানা পুলিশের ওসি অজয় কুমার কুন্ডু জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুইটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।