1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন - Khulnar Khabor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান

নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন

  • প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার শেয়ার হয়েছে

মোঃ আলমগীর হোসেন, নড়াইল প্রতিনিধি।।নড়াইলের লোহাগড়া বাজারের মাছ ও কাঁচা বাজার সংলগ্ন ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন করেন নড়াইল- ২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু’র প্রতিনিধি জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য জামিরুল হক টুটুল।

এ সময় লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মো: হেমায়েত হোসেন, লোহাগড়া উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা হাদিউজ্জামান, লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার রাজু আহম্মেদ বাপ্পী, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মো: ইমরান হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমীসহ প্রমূখ উপস্থিত ছিলেন। এর আগে গত ১৪ এপ্রিল নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু সরেজমিনে লোহাগড়া বাজারের মাছ, মাংস এবং কাঁচাবাজার এলাকা পরিদর্শন করেন এবং সেখানে দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপ অপসারণের নির্দেশ দেন। এ বিষয়ে লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার রাজু আহম্মেদ বাপ্পী বলেন, লোহাগড়া বাজার দক্ষিণ বঙ্গের একটি ঐতিহ্যবাহী ও সুপ্রাচীন বানিজ্য কেন্দ্র।

এই বাজারে আগত ক্রেতা সাধারণ আসতে হলে নাকে মাস্ক ও রুমাল পরে আসতে হয়। যার ফলে দিন দিন বাজারে ক্রেতা কমে যাচ্ছে। ‘নড়াইল-২ আসনের মাননীয় এমপির নির্দেশনা মোতাবেক প্রায় দু’লক্ষ টাকা ব্যয়ে লোহাগড়া বাজারের দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপ অপসারণের কাজ শুরু হয়েছে ‘।

তিনি সুষ্ঠুভাবে কাজটি সম্পাদনের জন্য বাজার বনিক সমিতির নেতৃবৃন্দ, ব্যাবসায়ী এবং বাজার সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।