1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নওগাঁয় অজ্ঞান পার্টির দুই সদস্য আটক - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ

নওগাঁয় অজ্ঞান পার্টির দুই সদস্য আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ২০৩ বার শেয়ার হয়েছে

নওগাঁ প্রতিনিধি।।নওগাঁর পোরশা উপজেলায় অজ্ঞান পার্টির সদস্যদের হাতে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকৃত ইজিবাইকটিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ মার্চ বিকেল আনুমানিক ৪টার দিকে দুই ব্যক্তি শিশা বাজার থেকে সরাইগাছি বাজারে যাওয়ার কথা বলে একটি ইজিবাইক ভাড়া করেন। বিকেল সাড়ে ৪টার দিকে শিশা বাজার পার হয়ে যাত্রী ছাউনির কাছে পৌঁছালে তারা চালকের ওপর চেতনানাশক স্প্রে প্রয়োগ করে তাকে অজ্ঞান করে ইজিবাইকটি ছিনতাই করে পালিয়ে যায়।

ঘটনার পর বিষয়টি জানাজানি হলে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পোরশা, শাপাহার ও পত্নীতলা থানার সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সড়কগুলোর চেকপোস্টে নজরদারি জোরদার করা হয়।

এরই ধারাবাহিকতায় পরদিন ২১ মার্চ ভোর সাড়ে ৪টার দিকে শিশা বাজার এলাকায় স্থানীয়দের সহযোগিতায় পত্নীতলা থানা পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকৃত ইজিবাইকসহ অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, পত্নীতলা উপজেলার ভগিরতপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুল্লাহ ইসলাম (২৪) ও মো. রনি বাবু (২৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।এ ঘটনায় ইজিবাইক চালক মো. রায়হান (৩৫) পোরশা থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। জেলা পুলিশ সুপার বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।