এস.এম.শামীম দিঘলিয়া খুলনা।।ইরানের ওপর হামলার প্রতিবাদে দিঘলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে কৃষক সংগ্রাম সমিতি উপজেলা শাখা।
মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা ৭টায় খুলনার দিঘলিয়া উপজেলার পথের বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের মানজালের বটতলা থেকে শুরু হয়ে বাজারের শেষ প্রান্ত পর্যন্ত প্রদক্ষিণ করে।
মিছিলে অংশগ্রহণকারীরা ইরানের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা আন্তর্জাতিক পরিসরে এ ধরনের হামলার প্রতিবাদ এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীন রাষ্ট্রের ওপর আগ্রাসন বিশ্বশান্তির জন্য হুমকি। তারা অবিলম্বে হামলা বন্ধ ও আন্তর্জাতিক মহলের কার্যকর ভূমিকা কামনা করেন
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।