খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধি।।খুলনার ডুমুরিয়ায় দলিত প্রাউড প্রকল্পের আয়োজনে গর্ববতী ‘মা’দের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে শোভনা কমিউনিটি ক্লিনিক ও কমিউনিটি কর্তৃক স্কোরকার্ড মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত আন্তঃ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল ১১ টায় ডুমুরিয়া কলেজ অডিটেরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় শিব প্রসাদ দাশ এর সভাপতিত্বে দলিত প্রাউড প্রজেক্টের ম্যানেজার সমীর কুমার পান্ডের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ হাফিজ আল ফাহাদ।বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া কলেজের অধ্যক্ষ ড. ফেরদৌস খান, দলিত ম্যানেজার অডিট এন্ড মনিটরিং উত্তম কুমার দাস,শোভনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নার্গিস খাতুন,এইচ আই ইনচার্জ মোঃ আনিসুজ্জামান। এ সময় আরোও উপস্থিত ছিলেন দলিতের হিসাবরক্ষক অফিসার রিপন সরকার,প্রশিক্ষিত নারী-পুরুষ সহ দলিত সম্প্রদায়ের ইয়ুথ ও কমিউনিটি গ্রুপের সদস্যবৃন্দ।
গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ও অনাগত সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে স্কোরকার্ড মূল্যায়ন নিয়ে আলোচনা করা হয়। স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করা হচ্ছে কি না বা তার ওপর ভিত্তি করে খাদ্যাভ্যাসের স্কোর নির্ধারণ ও সচেতনতা বৃদ্ধি করা। গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকগুলো গ্রামীণ পর্যায়ে যুগান্তকারী ভূমিকা পালন করে। এগুলো গর্ভকালীন নিবন্ধন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা যেমন ওজন ও রক্তচাপ মাপা , বিনামূল্যে ওষুধ বিতরণ এবং নিরাপদ প্রসবের পরামর্শ প্রদানের মাধ্যমে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমাতে সরাসরি অবদান রাখছে।
গর্ববতী মা’দের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকের সেবা প্রদান সম্পর্কে আলোচনা সেবা প্রদানে আরোও বেশি আন্তরিক এবং সেবাগ্রহিতাগণ সকল সেবা যেনো সহজেই পেতে পারে ও ভবিষ্যৎ এ সেবার মান যেনো আরো বেশি উন্নত হয় এ বিষয়ে সার্বিক আলোচনা করা হয়।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।