খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধি।।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম(৮ম) পর্যায় প্রকল্পের খুলনার ডুমুরিয়া উপজেলার কেন্দ্র শিক্ষকদের ব্যাচভিত্তিক ২ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের ১ ম দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণটি ১৫ জুন হতে ১৬ জুন পর্যন্ত চলবে।
সোমবার (১৫ জুন) সকাল ৯ টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুপে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ অনুষ্ঠানের সমন্বয়কারী ও ইসলামিক ফাউন্ডেশন ডুমুরিয়া উপজেলা মডেল রিসোর্স সেন্টারের ফিল্ড সুপার ভাইজার মোঃ আব্দুল গফ্ফারের সভাপতিত্বে শিক্ষকদের এ মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবেপ্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম,ইউআরসি মোসলেম আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ হাফিজ আল ফাহাদ, ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের মাষ্টার ট্রেইনার ও নুরানী প্রশিক্ষক মোঃ কামরুল ইসলাম,উপজেলা মডেল মসজিদের ইমাম ও খুলনার বয়রা জামিআ ইসলামিয়া উসওয়ায়ে হাসানা মুহাদ্দিস মোঃ আব্দুল মালেক।
এসময় উপস্থিত ছিলেন মডেল কেয়ার টেকার মোঃ সাইদুর রহমান,এস এম নাজমুল হুদা সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষকবৃন্দ। শিক্ষকদের এ মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠানে শিশুদের আমল আখলাক, আকিদা, নৈতিকতা,মূল্যবোধ,শিষ্টাচার,তাকওয়া,সত্যবাদিতা,নারী ও শিশু নির্যাতন,বাল্যবিবাহের কুফল,যৌতুক বিরোধী আলোচনা,পাঠটিকা,বর্ণমালা লেখার কৌশল,লিখন ও পঠনের ক্ষেত্রে শিশুদের জড়তা দূরীকরণের উপর প্রশিক্ষকগণ প্রশিক্ষণ প্রদান করেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।