1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনা শিপইয়ার্ড লিমিটেড পরিদর্শন করলেন মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা - Khulnar Khabor
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
সুন্দরবনে কুমিরের আক্রমণ, গেলো এক নারীর প্রাণ যশোর শার্শায় দুটি বিদেশী পিস্তল ও চারটি ম্যাগাজিনসহ গ্রেপ্তার খুলনা শিপইয়ার্ড লিমিটেড পরিদর্শন করলেন মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা পাইকগাছায় “ডিসিআর” পেতে জমি দখলের প্রচেষ্টায় ব্যর্থ জামায়াত নেতা নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হচ্ছে ০৫টি রিভারাইন পেট্রোল ভেসেল মোংলায় মেশিনে কাজ করার সময় এ শ্রমিকের হাত কেটে বিচ্ছিন্ন, এ ঘটনার নেপথ্যে কি? যশোরে দেশীয় অস্ত্রসহ চিহ্নিত ছিনতাইকারী ও সন্ত্রাসী রাহাত গ্রেফতার যশোরে ক্রিকেটের উন্নয়নে কাজ করার অঙ্গীকার বিসিবি পরিচালক সুমিত মানুষ বাঁচাও, দেশ বাঁচাও আন্দোলনে যশোরে পদযাত্রা ও সমাবেশ বটিয়াঘাটা থানায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ মোল্লাহাটে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু যশোরে প্রাইভেট কারের ড্যাশবোর্ডে মিলল দশ হাজার পিস ইয়াবা গ্রেফতার দুই লোহাগড়া পৌরসভার উন্নয়ন বিষয়ক বিশ্বব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত লোহাগড়ায় ‘টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক দিঘলিয়য় লিগ্যাল এইড কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড এবং বিভিন্ন অফারের সেলস ক্যাম্পেইন অনুষ্ঠিত বাগেরহাটের মোংলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ২০ যাত্রী আহত শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযান, প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ঔষধ জব্দ ডুমুরিয়ায় ইফা কেন্দ্র শিক্ষকদের ব্যাচভিত্তিক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুলনা শিপইয়ার্ড লিমিটেড পরিদর্শন করলেন মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা

  • প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২৬ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম আজ ১৭ জুন ২০২৬ তারিখে খুলনায় অবস্থিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ইয়ার্ডের বিভিন্ন উৎপাদন ও কারিগরি স্থাপনা এবং চলমান জাহাজ নির্মাণ প্রকল্পসমূহ ঘুরে দেখেন।

এ সময় তাঁকে বাংলাদেশ নৌবাহিনীসহ বিভিন্ন সংস্থার জন্য নির্মাণাধীন এলসিটি, ড্রেজার, টাগ বোট, ক্রেন বোট, পাইলট ভেসেল, সার্ভে ভেসেল এবং সার্চ অ্যান্ড রেসকিউ ভেসেলসহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, নির্মাণমান ও কারিগরি বৈশিষ্ট্য সম্পর্কে অবহিত করা হয়। তিনি প্লেটার শপ, মেশিন শপ, কার্পেন্ট্রি শপ, রাবার ফ্যাক্টরি, ডকিং শাখা ও বিদ্যুৎ শপ পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত সক্ষমতা, দক্ষ মানবসম্পদ ও আধুনিক উৎপাদন অবকাঠামোর প্রশংসা করেন।

মাননীয় উপদেষ্টা দেশের প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরশীলতা অর্জন এবং জাহাজ নির্মাণ খাতের সক্ষমতা বৃদ্ধিতে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং দেশীয় জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা শিল্পের বিকাশে এর অব্যাহত সাফল্য কামনা করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।