খুলনার খবর।।খুলনা জেলার লবণচরা থানাধীন জলমা ইউনিয়নের ০৩ নম্বর ঠিকরাবাদ গ্রামে একটি মাছের ঘের থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (আজ) বিকাল আনুমানিক ৩টা ৩৫ মিনিটের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
জানা যায়, ঠিকরাবাদ গ্রামের বাসিন্দা মোফাজ্জল প্রফেসরের মালিকানাধীন একটি ঘেরের মধ্যে আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি লবণচরা থানা পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ বিষয়টি তদন্ত করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।