খুলনা প্রতিনিধি।।খুলনা মহানগরীতে সাইকেল আরোহীকে সাইড দিতে গিয়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানের আইল্যান্ডের উপর উঠে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ট্রাকচালক ভয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনাটি ঘটে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পরপরই নগরীর ব্যস্ততম সঙ্গীতা সিনেমা হল মোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, উল্টো দিক থেকে একটি সাইকেল দ্রুতগতিতে আসছিল। এ সময় ট্রাকচালক সাইকেল আরোহীকে বাঁচাতে হঠাৎ করে স্টিয়ারিং ঘুরিয়ে দেন। এতে করে তিনি ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ট্রাকটি সড়কের মাঝখানে থাকা আইল্যান্ডের উপর উঠে যায়।
দুর্ঘটনায় আইল্যান্ডের বিভিন্ন অংশ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ট্রাকটি আইল্যান্ডে উঠে যাওয়ার সঙ্গে সঙ্গেই চালক গাড়ি রেখে দ্রুত স্থান ত্যাগ করেন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ট্রাকটি জব্দের প্রক্রিয়া শুরু করেন। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।