1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খাদ্য মূল্যস্ফীতি; বিশ্বব্যাংকের ‘লাল তালিকায়’ বাংলাদেশ - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ

খাদ্য মূল্যস্ফীতি; বিশ্বব্যাংকের ‘লাল তালিকায়’ বাংলাদেশ

  • প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১২১ বার শেয়ার হয়েছে

নিউজ ডেস্ক।।বাংলাদেশে খাদ্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। দীর্ঘমেয়াদি এই উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে বিশ্বব্যাংকের উচ্চঝুঁকিপূর্ণ দেশগুলোর ‘লাল তালিকায়’ স্থান পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দেশে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৩০ শতাংশে, যা গত ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি ১০.৭২ শতাংশে পৌঁছেছিল। পরে কিছুটা কমলেও গত পাঁচ মাস ধরে তা আবার ধারাবাহিকভাবে বাড়ছে।

একই সময়ে খাদ্যবহির্ভূত খাতেও মূল্যস্ফীতি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। বর্তমানে এই খাতে মূল্যস্ফীতির হার ৯.১ শতাংশে অবস্থান করছে, যা সামগ্রিক জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে তুলছে।

অর্থনীতিবিদদের মতে, এই উচ্চ মূল্যস্ফীতি নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর ‘অদৃশ্য কর’-এর মতো চাপ সৃষ্টি করছে। বর্তমানে সাধারণ মানুষের আয়ের প্রায় দুই-তৃতীয়াংশই ব্যয় হচ্ছে খাদ্যের পেছনে। হিসাব অনুযায়ী, এক বছর আগে যে পরিমাণ খাবার কিনতে ১০০ টাকা লাগত, এখন সেই একই পরিমাণ খাবারের জন্য ব্যয় করতে হচ্ছে ১০৯ টাকা ৩০ পয়সা।

বাড়তি এই ব্যয়ের চাপ সামাল দিতে অনেক পরিবারকে সঞ্চয় ভাঙতে হচ্ছে, আবার অনেকেই বাধ্য হচ্ছেন খাবারের তালিকায় কাটছাঁট করতে। এতে পুষ্টির ঘাটতির ঝুঁকিও বাড়ছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দীর্ঘ সময় ধরে খাদ্য মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে থাকলে দেশে পুষ্টিহীনতা ও দারিদ্র্যের ঝুঁকি আরও বাড়তে পারে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর বাজার তদারকি এবং টেকসই নীতিগত পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি বলে মনে করছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।