পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুর উপজেলার দলিল লেখক ও উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক আবু সাইদ (৪০) আর নেই, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি উপজেলার মজিদপুর গ্রামের বাসিন্দা। বুধবার (১৫ জুলাই-২৬) বাদ আসর মজিদপুর মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি মঙ্গলবার (১৪ জুলাই-২৬) হঠাৎ স্ট্রোক জনিত কারণে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার এই আকস্মিক মৃত্যুতে মজিদপুর গ্রামসহ সমগ্র কেশবপুর উপজেলাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মাত্র প্রায় ৪০ বছর বয়সে তার এভাবে চলে যাওয়ায় পরিবার, স্বজন, বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের হৃদয়ে অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। এমন অকাল বিদায় সত্যিই মেনে নেওয়া কঠিন। অকাল এই অকাল. প্রয়াণে শোকের ছায়া সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি শত শত মানুষ সমবেদনা জ্ঞাপন করছেন যেন মহান রব্বুল আলামীন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।