পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান-৩ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেক্সোনা খাতুন।
রোববার (০৮ মার্চ-২৬) সন্ধ্যার পর তিনি কেশবপুর উপজেলার তেলের পাম্পগুলোর মজুদ ও সরবরাহ এবং খোলা বাজারে বিভিন্ন দোকানে জ্বালানি তেলের দাম ও পরিমান যাচাই করেন। যাচাইকালে দেখা যায়, পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ না থাকায় তারা কাউকে তেল সরবরাহ করতে পারছে না। তবে সোমবার দুপুরের মধ্যে খুলনার ডিপো থেকে তেল পাওয়ার সম্ভাবনা আছে মর্মে জানা যায়।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেক্সোনা খাতুন কেশবপুর শহরের বিভিন্ন জ্বালানি তেল ব্যবসায়ী ও মোদির দোকানে অভিযান চালান। এ সময় জ্বালানি তেলের মূল্য তালিকা না থাকা এবং বিক্রয় রেজিস্টার সংরক্ষণ না করার কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কমলা ক্ষমতা বলে তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নাজমুল হোসাইন নামক এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন।
এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার কারণে তপন সাহা নামক এক দোকানীকে দুই হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকার কারণে অনিল সাহা নামক আরেক দোকানীকে চার হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
পরে তিনি শহরের বিভিন্ন তেল পাম্পে গিয়ে বিভিন্ন জ্বালানি তেলের মজুদ-সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এহেন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।