পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।অধিকার আদায়ে আমরা সকলে” এই স্লোগানকে সামনে রেখে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) কেশবপুর উপজেলা শাখার আয়োজনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে সারাদেশের মতো কেশবপুরেও প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে-২৬) সকালে শহরের ত্রিমোহিনী/গাজীর মোড়ে ওই মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, প্রধান উপদেষ্টা সোহেল হাসান আঈদ প্রমুখ।
বক্তারা বলেন, দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের উচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী।
মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ ডক্টরের কাছে চিকিৎসা বিজ্ঞানের তথ্য পৌঁছে দেওয়ার দক্ষ কারিগর। এ সময় কেশবপুর উপজেলা ফারিয়া’র শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।