1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে পুলিশকে আহত করে সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের এস. এম. সারাফাত হোসেনকে সংবর্ধনা স্মারক প্রদান মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ কেশবপুরে ৮ মাদককারবারি গ্রেফতারঃ ৫ জনের কারাদণ্ড কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কেশবপুরে পুলিশকে আহত করে সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১১২ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোরের কেশবপুরে আদালতের রায়ে ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করে ফেরার পথে পুলিশের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। মসজিদের মাইকে পুলিশ সদস্যের বিরুদ্ধে মিথ্যা ঘোষণা দিয়ে ‘মব’ সৃষ্টি করে হ্যান্ডক্যাপ পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়েছে তাঁর স্বজন ও উত্তেজিত এলাকাবাসী। এই হামলায় এক উপ-পুলিশ পরিদর্শকসহ (এসআই) ৩ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার (০১ এপ্রিল-২৬) গভীর রাতে উপজেলার হিজলডাঙ্গা গ্রামে সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করতে অভিযানে যায় পুলিশ। আসামিকে আটক করে হ্যান্ডক্যাপ পরিয়ে নিয়ে আসার সময় তাঁর ভাই আল-আমিন পার্শ্ববর্তী মসজিদের মাইকে ঘোষণা দেন যে, ‘পুলিশ তাঁর ভাইকে পিটিয়ে মেরে ফেলেছে’। এই মিথ্যা খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে শত শত লোক জড়ো হয়ে পুলিশের ওপর চড়াও হয়।

উত্তেজিত জনতা ও আসামির স্বজনরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে এসআই আসমত আলী, কনস্টেবল শহিদুল ইসলাম ও হাবিবুল্লাহকে রক্তাক্ত জখম করে এবং হ্যান্ডক্যাপসহ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। আহতদের মধ্যে দুজনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং হাবিবুল্লাহ নামে এক পুলিশ সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।কেশবপুর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে।

ঘটনার পর বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল থেকে হিজলডাঙ্গা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে পলাতক আসামি জাহাঙ্গীর আলমকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।