পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোর-৬ (কেশবপুর) আসন্ন ধানের শীষ প্রতীকের পক্ষে গনজোয়ার সৃষ্টির লক্ষ্যে যশোরের মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির উদ্যোগে নারী ভােটারদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের ঘাঘা গ্রামের গাজী পাড়া, মোল্ল্যা পাড়া, পাঁচারই গ্রাম, ছোট পাথরা ও বড় পাথরা গ্রামের বিভিন্ন স্থানে ওই উঠান বৈঠক হয়।
রোববার (০১ ফেব্রুয়ারী-২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামের উঠান বৈঠকে ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা মহিলা দলের যুগ্ম-সম্পাদক নাজমা সুলতানা।
বক্তব্য রাখেন, উপজেলা মহিলা দল নেত্রী শাহনাজ পারভিন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার মোন্তাজ আলী, ইউনিয়ন বিএনপি নেতা কামরুজ্জামান লিটন প্রমুখ। এ সময় প্রত্যেক এলাকার মহিলা নেতৃবৃন্দসহ অন্যান্য মহিলাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা যায়।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।