1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আপন ভাইয়ের বিরুদ্ধে পারিবারিক সম্পত্তির জাল দলিল, দখল ও প্রবাসীকে প্রাণনাশের হুমকির অভিযোগ - Khulnar Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা

আপন ভাইয়ের বিরুদ্ধে পারিবারিক সম্পত্তির জাল দলিল, দখল ও প্রবাসীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৬৪ বার শেয়ার হয়েছে

খুলনা প্রতিনিধি।।খুলনা মহানগরীতে পারিবারিক সম্পত্তি দখল, জাল দলিল তৈরি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে নামজারি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করেছেন এক প্রবাসী বাংলাদেশি।

অভিযোগকারী মোহাম্মদ আলমগীর চৌধুরী টিটু খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি বিদেশে অবস্থান করছেন। তার অভিযোগ, পিতা প্রয়াত মোহাম্মদ আলী চৌধুরীর রেখে যাওয়া সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চললেও সাম্প্রতিক সময়ে তা জালিয়াতি ও দখলের ঘটনায় রূপ নিয়েছে।দানপত্র অনুযায়ী বণ্টন, পরে বিরোধ

লিখিত আবেদনে উল্লেখ করা হয়, ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর জীবিত থাকাকালে তাদের পিতা আইনগতভাবে দানপত্রের মাধ্যমে সম্পত্তি বণ্টন করে দেন। ওই দানপত্র অনুযায়ী ভবনের তৃতীয় তলা বড় ভাই শাহজাহান চৌধুরী, চতুর্থ তলা মেজ ভাই জাহাঙ্গীর চৌধুরী টিপু এবং পঞ্চম তলা দুই ভাইকে যৌথভাবে প্রদান করা হয়। প্রথম তলা দেওয়া হয় অভিযোগকারী আলমগীর চৌধুরী টিটুকে। দানপত্রে কোনো বোনকে সম্পত্তির অংশ দেওয়া হয়নি বলেও উল্লেখ করা হয়।

অভিযোগকারী টিটুর দাবি, দানপত্রে কোনো অংশ যৌথ না থাকলেও তার অনুপস্থিতির সুযোগ নিয়ে ভাইয়েরা ভুয়া কাগজপত্র তৈরি করে বিভিন্ন সরকারি দপ্তরে জমা দিয়ে সম্পত্তির দখল ও নামজারি কার্যক্রম শুরু করেন।

ভুয়া নামজারি ও ভাড়ায় দেওয়ার অভিযোগ অভিযোগে আরও বলা হয়, ২০১৮ সালে বড় ভাই সাবেক পতিত সরকারের একজন একনিষ্ঠ কর্মী ও পদপ্রাপ্ত নেতা ছিলেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে গোপনে প্রথম তলার নামজারি নিজের নামে করান এবং সেখানে ভাড়াটিয়া বসান। বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগও নিজের নামে চালু করেন।

এছাড়া দানপত্রে উল্লেখ না থাকা সত্ত্বেও ভবনের দুটি কক্ষ অন্য ব্যক্তির নামে বরাদ্দ দেখানো হয়েছে। অভিযোগকারীর দাবি, এসব কক্ষে কেউ বসবাস না করলেও প্রশাসনিকভাবে অন্যদের নামে দেখানো হয়েছে।

জমি জালিয়াতি ও বিক্রির অভিযোগ অভিযোগে আরও বলা হয়, খুলনা সদর উপজেলার একটি মৌজার ২৪৪ নম্বর দাগভুক্ত জমি জাল দলিলের মাধ্যমে তৃতীয় পক্ষের কাছে বিক্রি করা হয়েছে। এ ক্ষেত্রে আরএস মিউটেশন ও নামজারির কাগজপত্রও ভুয়া হিসেবে তৈরি করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়।

অভিযোগকারী দাবি করেন, এ ঘটনায় কিছু ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ থাকতে পারে। বিষয়টি জানার পর তিনি বিট অফিস ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দেন।

তদন্তে অনিয়মের অভিযোগ আবেদনে উল্লেখ করা হয়, উপজেলা ভূমি অফিস তদন্ত শেষে নামজারি বাতিলের সুপারিশ করলেও পরবর্তীতে রহস্যজনকভাবে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। পাশাপাশি ভাড়াটিয়াদের ভয়ভীতি দেখিয়ে ভাড়া প্রদান বন্ধ রাখার জন্য চাপ প্রয়োগ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

অভিযোগকারী জানান, তাকে এবং তার নিযুক্ত আইনজীবীকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি আরও দাবি করেন, অভিযুক্তরা রাজনৈতিকভাবে সাবেক প্রচেষ্টা সরকার আওয়ামী লীগের প্রভাবশালী হওয়ায় দেশে ফিরলে তার প্রাণনাশের আশঙ্কা রয়েছে। বর্তমানে তার পরিবারও চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ পরিস্থিতিতে তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে—

* জাল দলিল বাতিল,
* অবৈধ নামজারি ও দখল উচ্ছেদ,
* অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ,
* নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগটি গুরুত্বসহকারে পর্যালোচনা করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।