পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোরের কেশবপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে। এর মধ্যে গাঁজা সেবনকারী ৪ জন। পরবর্তীতে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া, হাসান আলী নামে এক যুবককে গাঁজা চাষের অপরাধে আটক করা হয়। এ সময় পুলিশ তার লাগানো ৮ফুট লম্বা দুটি গাঁজা গাছ জব্দ করে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৫ মে-২৬) বিকেল থেকে রাত পর্যন্ত থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার নেহালপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে জুয়েল রানা (২২), বগা গ্রামের মফিজুল ইসলামের ছেলে সুমন হাসান (২৩), সন্ন্যাসগাছা গ্রামের মকবুল হোসেনের ছেলে ইমান আলী (২৬) ও পৌর এলাকার ভোগতী গ্রামের আব্দুল আজিজের ছেলে শিমুল হোসেনকে (৩৫) গাঁজা সেবনকালে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম।
এছাড়া, একই দিন বিকালে থানা পুলিশ অভিযান পরিচালনা করে উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের ফতেপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে হাসান আলীকে (৩৯) গাঁজা চাষের অপরাধে আটক করা হয়।
এ সময় তার লাগানো ৮ফুট লম্বা দুটি গাঁজা গাছ জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। যার নং-৭।
কেশবপুর থানার ওসি (তদন্ত) সহিদুল ইসলাম বলেন, হাসান আলীর বিরুদ্ধে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অন্য চার জনকে আটকের পর তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভ’মি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।