1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছায় অসুস্থ গরীবদের জন্য জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প - Khulnar Khabor
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক তেরখাদায় হীরা-০৯ ধানের বাম্পার ফলন, কৃষক মেগা মাঠ দিবস দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত ৫০ কোটির কয়রা-কাশিরহাটখোলা সড়কে ধস: কাজ শেষ হতে না হতেই বেহাল দশা যশোর কেন্দ্রীয় কারাগারে স্ট্রোকে হাজতির মৃত্যু খুলনার দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ লোহাগড়ায় শ্রী শ্রী বাবা বুড়ো ঠাকুরের গাছতলা ধামে ৪দিন ব্যাপী বৈশাখী উৎসব ও লোকজ মেলা শুরু মোরেলগঞ্জে শুরু হলো এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত কেশবপুরে ছাত্রদলের আয়োজনে পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্র ও গোলাবারুদ’সহ কুখ্যাত এক ডাকাত আটক

পাইকগাছায় অসুস্থ গরীবদের জন্য জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৯ বার শেয়ার হয়েছে

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা || খুলনার পাইকগাছার হরিঢালী ইউনিয়নের নগর শ্রীরামপুরের মুন্সিবাড়ীতে জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। ওই অঞ্চলের পাঁচ শতাধিক গুরুতর অসুস্থ হতদরিদ্র দুঃস্থ নারী-পুরুষ এবং শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।।বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের ব‍্যবস্থাপনায় মেডিকেল ক‍্যাম্প পরিচালনা করেন দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ পিজি হাসপাতালের ডাঃ মাগফুর রহমান।ঢাকার ক‍্যান্সার হাসপাতালের সহযোগী প্রফেসর ও ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের চীফ কনসালট্যান্ট প্রখ্যাত চিকিৎসক ডা. আবদুস সালাম ও পাইকগাছা উপজেলা বিএনপি’র সভাপতি সুপরিচিত চিকিৎসক ডাঃ আবদুল মজিদ উপস্থিত থেকে নিজে রোগী দেখেন এবং চিকিৎসা করেন।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডাঃআশিক,ডা. হাফিজ,ডা. প্রত্যাশা,ডা. সিফাত,ডা. অয়ন,ডা. আসিফ রোগী দেখেন এবং চিকিৎসাপত্র প্রদান করেন ।ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন অন‍্যতম সহযোগী ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছার সভাপতি সাংবাদিক এইচএম শফিউল ইসলাম, সমাজসেবক শেখ অলিউল ইসলাম ,মাওলানা জিএম মোশাররফ হোসেন প্রমুখ ।এ সময় এলাকার বিশিষ্ট ব‍্যক্তিত্ব সরদার খাইরুল ইসলাম,সরদার মেজবার,বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলু,কপিলমুনি বনিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম,মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আক্তার শম্পা, চীনের গুয়াংজুর সান ইয়েট সান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জি এম আমিনুল ইসলাম,সাংবাদিক ও মানবাধিকার নেতা এসএম মোস্তাফিজুর রহমান পারভেজ,রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পার্থ হালদার প্রমুখ উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিশেষজ্ঞ চিকিৎসকগণ সকাল থেকে বিকাল নাগাদ পর্যন্ত অত যত্ন সহকারে রুগী দেখেন এবং চিকিৎসা সেবা প্রদান করেন । এ উপলক্ষে সকাল থেকে স্থানীয় সমগ্র এলাকার হতদরিদ্র দুঃস্থ নারী-পুরুষ জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে সমবেত হন।

পরে পর্যায়ক্রমে তাদেরকে চিকিৎসা দেয়া হয়।বিশেষ করে সর্দি জ্বর,কাশি,চর্মরোগ,ডায়াবেটিস, কিডনি সমস্যা ,হার্ট, গ্যাস্ট্রিক,গাইনি সমস্যা,অর্থোপেডিক, চক্ষু,শিশু রোগ,নাক-কান-গলাসহ বহুবিধ জটিল কঠিন রোগের চিকিৎসার ব‍্যবস্থাপত্র দেওয়া হয় ।ক্যাম্পে ব্যবস্থাপত্রের সাথে রোগীকে তাৎক্ষনিক প্রায় অর্ধ লাখ টাকার ওষুধ প্রদান করা হয় ।পুরো ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনায় ওষুধপত্র ও আর্থিক সহায়তা করেন বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান দেশের প্রখ‍্যাত বন্ধ্যাত্ব চিকিৎসক ডা.এস. এম খালিদুজ্জামান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।