1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
উদ্বোধনী খেলায় রংপুরকে হারিয়ে খুলনার জয় - Khulnar Khabor
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক এপ্রিল–মে মাসে জ্বালানির পূর্ণ মজুদ সংকটের আশঙ্কা নেই: অমিত

উদ্বোধনী খেলায় রংপুরকে হারিয়ে খুলনার জয়

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৫৬ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||অনূর্ধ্ব-১৮ নারী জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রংপুর বিভাগকে ৩ উইকেটে হারিয়েছে খুলনা বিভাগ। মঙ্গলবার (২০ মে) সকালে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারে সব উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে রংপুর বিভাগ। দলের হয়ে আখি আকতার সর্বোচ্চ ২৮ রান করেন।

বল হাতে খুলনা বিভাগের হয়ে খাদিজা খাতুন ৩.৩ ওভারে ১২ রানের বিনিময় সর্বোচ্চ ৪ উইকেট তুলে নেন। এ ছাড়া অধিনায়ক সাদিয়া ইসলাম ৩টি ও আফরিন মিম ২টি উইকেট সংগ্রহ করেন।

জবাবে ব্যাট করতে নেমে খুলনা বিভাগ ১৯.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৯ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের হয়ে অধিনায়ক সাদিয়া ইসলাম সর্বোচ্চ ২৭ রান করে। এ ছাড়া জান্নাতুল ঝিম ২০ রান করেন। বল হাতে রংপুরের হয়ে ববি খাতুন ও আখি আক্তার ২টি করে উইকেট সংগ্রহ করেন।

এর আগে খেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, খেলাধুলার মাধ্যমে দেশকে বিশে^র দরবারে তুলে ধরা সম্ভব। আমাদের দেশে নারীদের ক্রিকেট খেলা দেরিতে শুরু হলেও তা উন্নতি হয়েছে দ্রুত সময়ে। তারা দেশের জন্য পুরুষ ক্রিকেটারদের ন্যায় অনেক সুনাম নিয়ে এসেছে। মেয়েদের অনেক বাঁধা বিপত্ত আছে কিন্তু তাদের দৃঢ়তার সাথে দাঁড়াতে হবে। নতুন প্রজন্মের খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমানে যারা জাতীয় টিমে আছে তাদের অনুসরণ করতে হবে। খেলাধুলায় জয়পরাজয় থাকবেই, তবে তাদের মনবল ধরে রাখতে হবে। ক্রীড়ামোদীরা হয় মানসিকভাবে দৃঢ়, শক্তিশালী ও উদার। শিশু-কিশোরদের খেলার মাঠে ফেরাতে অভিভাবক ও শিক্ষকদের পাশাপাশি সচেতন ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। যারা অগ্রজ খেলোয়াড় তাদের সর্বদা অনুজ খেলোয়াড়দের সম্পর্কে পরার্মশ দেওয়ার আহবান জানান প্রধান অতিথি।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ক্রীড়া সংস্থার উপপরিচালক মোঃ আবুল হোসেন, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, যুব উন্নয়ন দপ্তরের উপপরিচালক মোঃ মোস্তাক উদ্দীন, ক্রীড়া সংস্থার সদস্য অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম জাকির প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় খুলনা বিভাগ, রংপুর বিভাগের এবং বেলা দুইটায় রাজশাহী বিভাগ ও সিলেট বিভাগের মোকাবেলা করেছে। আগামী ২৯ মে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।